ছোটদের কথা
ছোটদের কথা
ঘরের পাশে বানর আছে
চালের উপর দিব্যি নাচে
খাচ্ছে ক্ষেতের সব্জিগুলো
লাউ কুমড়ো বেগুন মূলো
খেয়ে দেয়ে নাড়ায় দাড়ি
সুযোগ পেলে ভাতের হাঁড়ি
রান্নাঘরের দরজা খুলে
খাবার নিচ্ছে কোলে তুলে
দরজা বন্ধ আমরা ঘরে
ভয় পেয়ে বোন কান্না করে।
বনে যদি থাকতো ফল
ওরা কি আর আসতো বল?