ছোটদের কথা
ছোটদের কথা
মনখানা উড়ে যায় বহু দূরে, দূরে যায়
বসে আছি জানালায় দেখি পাখি সুরে গায়
কত
গান।
হাঁসগুলো খালবিলে ভাসে বেশ সবে মিলে
মাছ কত ঝাঁকে ঝাঁকে জলে আলপনা আঁকে
করে
চান।
আকাশের নীলে নীলে ওড়া সব পাখি মিলে
লিখে দিল বিলকুল কচিকাঁচাদের স্কুল
ছুটি
ছুটি।
কুড়ে ঘরে এলেবেলে খিদে পেটে মেয়ে, ছেলে
চেয়ে আছে মার পানে মা আনবে তারা জানে
হয় ভাত
নয় রুটি।