ছোটদের কথা
ছোটদের কথা
আলো জ্বলে ওঠে, কালো সরে যায়, দোলে— প্রদীপের শিখা
পাখি ঘরে ফেরে, সাকি হাত ঘেরে। অলি ফুলে নেয় টিকা।
ফাঁকা ছাদে উঠে কেউ
দেখে ফানুসের ঢেউ...
কেউ ফুলঝুরি, কেউ বাজি-বাতিদান। কেউ ঘেঁসাঘেসি দূর জানালার পাশে
আঁধার তাড়াতে, কেউ খোঁজে চাঁদ-নিজস্ব অভ্যাসে...
রাম বলে, বনে যাই? সাথে তো রহিম ভাই--কুলোর বাদ্যি হাতে...
দরজায় আলো জানলায় মোম, মোক্ষম হল--অলক্ষী-দূর, রাতে।
খুশি রাশি রাশি বাজি
খোকা-খুকুটির কাজি।
সাঁঝতারা সেই দেখে, লক্ষীরে নেয় ডেকে : ‘খুকু-লক্ষীটি ভালো’
আকাশে প্রদীপে দেওয়ালির আলো রীতিমতো চমকাল...