ছোটদের কথা
ছোটদের কথা
কচ্ছপ
যেই দেখে
বিপদ নিকট—
খোলকেতে
ঢেকে ফেলে
দেহ চপটপট!
খোলকের
ভেতরেই
শঙ্খ শামুক—
বিপদের
আঁচ পেলে
ঢাকে চোখ মুখ!
কবুতর
যদি দেখে
বাজপাখি আসে—
জানপ্রাণ
ওড়ে ওড়ে
খোপে ঢুকে ত্রাসে!
সিংহ ও
বাঘ দেখে
হরিণের পাল—
পড়িমরি
পালিয়েও
হয় নাজেহাল!
বোমা নিয়ে
আসে যদি
বোমারু বিমান—
ট্রেনসেডে
ঢুকে লোক
বাঁচায় পরাণ