ছোটদের কথা
ছোটদের কথা
মাছরাঙা মাছ নয়
জলে তার বাস নয়।
মিছিমিছি নাম ধরে
মাছ ধরে প্রাণে মারে।
সেয়ানা সে ধড়িবাজ
টুপ করে জলে ঝাঁপ
পালকে বাদামী নীল
চোখা ঠোঁটে শিকারী শামিল।
দু’ডানায় রঙিন ছাপ
বুদ্ধিতে পাকা মাপ।
পুকুরের ধারে বসে রঙিন বাহারি সাজে
দক্ষ শিক্ষারী সে নিমেষে চোখের নিমেষে!
তবু, মাছরাঙা মাছ নয়
জলে তার বাস নয়।
মাছরাঙা পাখি সে
দু’ডানায় স্বপ্ন ভাসে, উড়ে চলে আকাশে।