ছোটদের কথা
ছোটদের কথা
নতুন ভোরের নতুন আলোয়
পারণ খুলে গাও গান
সারাদিনের ক্লান্তি-জরা
সব হবে অবসান।
দুখের মালা পরে নাও গলে
মিথ্যা করিতে দূর,
মুছে দাও যত স্বার্থ ও দ্বেষ
বাজাও সত্য সুর।
জগৎ জনে করে যাও সেবা
ভেদাভেদ যাও ভুলে,
ধর্ম-জাতির বিজয় পতাকা
এক সাথে নাও তুলে।
সবাই মানুষ, সবার মাঝে
করে দাও সবে ঠাঁই,
হৃদয় দুয়ারে বসতে দিও
মানুষ তোমার ভাই’॥