ছোটদের কথা
ছোটদের কথা
ঠাক্কা
ঠাকা আমার সোনামণি
ঠাকমা রে তুই ঘুমা
ঠাকমা গেছে বৃন্দাবনে
কে নেবে তার চুমা!
ঘরদুয়ারি চিরসবুজ
ঠাকমা মরে লাজে,
হুড়মদুড়ুম চোপরচাপর
খোকন ঘুমায় না যে।
চিনির বলদ নোটন দাদু
পান্তুয়া খায় রোজ
দানের কড়ি কোথায় গেল
দিগ্বিদিকে খোঁজ।
খামখেয়ালি দাদুমশায়
সুরমা মাখা চোখ
আম্রপাচক জিভ টসাটস
কিনেই বাড়ি ঢোক।