ছোটদের কথা
ছোটদের কথা
হাতে খড়ি
পঞ্চম শ্রেণি, মহারাণী অধিরাণী উচ্চ বালিকা বিদ্যালয়
সকাল হলে পাখি ডাকে কিচিরমিচির করে,
দোয়েল, শ্যামা, ময়না, টিয়া গায় যে মধুর স্বরে।
গাছের ডালে বানর নাচে লেজটি দুলিয়ে,
হাতি চলে ধীরে ধীরে শুঁড়টি ঝুলিয়ে।
ময়ূর নাচে পেখম তুলে বৃষ্টি এলে পরে,
হরিণ ছোটে আপন মনে সবুজ মাঠের ধারে।
পশুপাখি বন্ধু মোদের ওদের ভালোবাসি,
ওদের নিয়ে এই পৃথিবী লাগে বড় খুশি।
আয়রে সবাই, আমরা যেন ওদের খেয়াল রাখি
বন বাঁচলে বাঁচবে ওরা, সকল পশুপাখি।