ছোটদের কথা
ছোটদের কথা
জমছে আলাপ আপন ভাষায়
বসন কেন ভিন্ন,
আপন পোশাক পরিয়ে দেখো
সাধ যে অনন্য।
ভিন্ন বীণায় বাজাও কেন
মায়ের ভাষার সুর?
‘অ-আ-ক-খ’র চেনা সুরে
ঝঙ্কার সুমধুর!
কাঁদছে বুঝি মাতৃভাষা
কানটি পেতে শোনো,
শহীদ যাঁরা ভাষার তরে
দাম দেবে না কোনো?
চেষ্টা করে দেখোনা আজ
কঠিন নয় তো মোটে,
চেনা ছাঁদে চেনা কথা
টগবগিয়ে ছোটে!