ছোটদের কথা
ছোটদের কথা
হাতে খড়ি
শহিদ শিবশংকর সেবা সদনে স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগার আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিনজনের প্রবন্ধ দেওয়া হল।
নবম শ্রেণি. কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, ১ম
মানুষের জীবনে তিনজন সত্যিকারের বন্ধু থাকে। মা, বই আর প্রকৃতি। মা আদর করে, প্রকৃতি শান্তি দেয় আর বই? মানুষ গড়ে।
ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, একটি ভালো বই ১০টি বন্ধুর সমান।
বই হল এমন নীরব বন্ধু যে রাত জাগে কিন্তু ঘুমোয় না। একটি পুরোনো বইয়ের গন্ধেই লুকিয়ে থাকে হাজারটা স্বপ্ন। তাই বলা হয়, ‘ঘরেতে বই না থাকলে সে ঘর শ্মশান সমান।’
১) বই পড়ার আনন্দ : আত্মার মুক্তি
বই পড়ার আনন্দ ভাষায় বোঝানো যায় না। এটি রাজার ধন পাওয়ার মতো আন¨।
দুঃখ লাগলে ‘রবীন্দ্রনাথের’ দুটি গল্প পড়ে চোখে জল আসে, একা লাগলে ‘বিভূতিভূষণ’-এর ‘পথের পাঁচালী’ গল্পের অপু-দুর্গা হাত ধরে নিয়ে যায় সেই নিশ্চিন্দিপুরের মাঠে। ভয় পেলে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সাহস দেয়। স্বপ্ন দেখতে ইচ্ছে হলে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর হাত ধরে নিয়ে যায় আফ্রিকার জঙ্গলে।
বই পড়ে আমরা হাসি, কাঁদি, দুঃখ করি। একটি ২০০ টাকার বই তাদের ২০০০ টাকার ভ্রমণ করিয়ে দেয়। ক্লাসরুমের বাইরে সবচেয়ে বড়ো ক্লাসরুম হলো বই। এই আনন্দ মোবাইলের রিলে নেই, এই আনন্দ আত্মার।
২) বই পড়ার প্রয়োজনীয়তা : জীবন ও জাতি গঠনের হাতিয়ার।
আজকের তথ্যের যুগে আমরা উত্তর চাই। কিন্তু ‘কেন’ প্রশ্ন করতে ভুলে যাই। বই সেটাই শেখায়।
(ক) শিক্ষার জন্য : যে বেশি বই পড়ে তার ভাষা সু¨র হয়। রচনায়, চিঠিতে, দরখাস্তে সে ১০-এ ১০ পায়। ডব্লিউবিএসসি, নীট, ইউপিএসসি পরীক্ষায় মূলই হচেছ বই।
(খ) জাতি ও দেশের জন্য : পশ্চিমবঙ্গের মাটি মানেই বই-এর মাটি। বিদ্যাসাগর-এর ‘বর্ণপরিচয়’ লিখে বাঙালির হাতে খড়ি করিয়েছেন। ‘রবীন্দ্রনাথ’ ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল আনলেন। ‘বঙ্কিমচন্দ্র’ ‘আনন্দমঠ’ লিখে দেশপ্রেম জাগালেন। প্রতিটা বিপ্লবের পিছনে একটি করে বই রয়েছে।
(গ) চরিত্র গঠনের জন্য : বই মিথ্যা বলতে শেখায় না। ‘রামায়ণ’ ন্যায় শেখায়, ‘কোরান’ শান্তির বার্তা দেয়। একটি বই একটা গোটা প্রজন্ম বদলে দিতে পারে।
৩) আধুনিক সংকট ও সমাধান : আজ আমরা স্ক্রোলিং জেনারেশন। ১৫ সেকেণ্ডের রিলে আমরা ডোপামিন পাই কিন্তু ধৈর্য্য হারাই, লাইব্রেরী ফাঁকা হচেছ, ক্যাফে ভরতি।
‘কিন্তু’ আমাদের মনে রাখতে হবে এআই সামারী দিতে পারে, কিন্তু অনুভূতি বোঝাতে পারে না। চ্যাটজিপিটি ‘পথের পাঁচালী’ গল্প বলতে পারে কিন্তু অপু-দুর্গার কষ্ট বোঝাবে না।
তাই সমাধান হল ‘ডিজিটাল ডিটক্স আওয়ার’— ৩০ মিনিট ফোন রেখে বই। বন্ধুদের সাথে বই এক্সচেঞ্জ করা। বিভিন্ন লেখকের জন্ম শহর ঘোরা।
বই কিনতে পয়সা লাগে কিন্তু অজ্ঞানতার খরচ অনেক বেশি। এটা আমার নিজস্ব মতামত। আরো অনেক কবিরা একথা বলেছেন।
উপসংহার : আমার শপথ। নেলসন ম্যাণ্ডেলা বলেছিলেন ‘শিক্ষা হল পৃথিবী বদলানোর সবচেয়ে বড়ো অস্ত্র’ আর এই শিক্ষার মূলই হল বই।
তাই আমি বর্ধমান শহরের মাটিতে দাঁড়িয়ে শপথ নিচিছ আমি মোবাইলের স্ক্রল কমাবো, খাতার সংখ্যা বাড়াবো, কারণ আমি জানি বই পারে আমার মতো সাধারণ মেয়েকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করাতে। বই-ই পারে একটা অন্ধকার ঘরকে আলোকিত করতে।
তাই আসুন, আমরা সবাই বলি—
‘বই হাতে নাও, স্বপ্নের পাখা মেলো, কারণ যে পড়ে, সেই জেতে।’