ছোটদের কথা
ছোটদের কথা
ছোট্ট মিঠু অ আ ক খ’র
বইটা হাতে নিয়ে,
রোজ সকালে পড়তে বসে
ঠাম্মির কাছে গিয়ে।
পড়ার শেষে তাড়াতাড়ি
চান খাওয়াটা করে,
বইপত্তর, জলের বোতল
স্কুল ব্যাগ ভরে।
স্কুল যায় গাছের ছায়ায়
গ্রামের পথটা ঘুরে,
সাথীর সাথে সাথী হয়ে
সবুজ গ্রামে দূরে।
ঢং ঢং ঢং ছুটির ঘণ্টায়
স্কুলের ছুটি হলে,
গ্রামের পথেই সাথীর সাথে
বাড়ি আসে চলে।