ছোটদের কথা
ছোটদের কথা
হবু কবির মন্দ কপাল
হয় না কবিতা ছাপা—
গেলেন সম্পাদকের দফতরে
ধরলেন হাত খপ করে
স্যার, একটা কথা বলি :
অগুনতি কবিতা পাঠিয়ে
দিলেন সবই জলাঞ্জলি!
—কে কোথায় কী যে বলে
কেউ কি জানে মানে,
কোন কবিতা কোন কালিতে ছাপা হয় কোনখানে?
নীল লাল সবুজ কালো
আরো আছে রং গাদা,
সাদা কাগজে কিছু ছাপা হয়
যখন কালির রংও সাদা।
কবিতা নিরেট না হয়ে
যদি হয় তা ফাঁপা,
সাদা কাগজে সাদা কালিতে নিশ্চিত হবে ছাপা!