ছোটদের কথা
ছোটদের কথা
যেদিন প্রথম বন্ধু বলে ডেকেছিলাম,
বন্ধুত্ব শব্দটা থেকে
তিরতির করে নেমে এসেছিল
একটা আস্ত রূপসা নদী।
বন্ধুত্ব শব্দটা যে এত প্রিয়
আগে কখনো বুঝিনি।
আসলে বন্ধুত্ব এক বিশাল উপত্যকা,
সবুজ সজীবতায় মোড়া,
যেখানে দুটো আকাশের রং
মিলেমিশে একটা আকাশ,
দুটো নদী মিলে একটা মোহনা,
হাজার প্রজাপতির ডানার রং দিয়ে আঁকা
এক সমুদ্র ভালবাসা,
মেঘলা বিকেলের এক মায়াবী আলো,
রাগের মিশ্রণে ভরা অজস্র মিঠে সুর,
শ্রাবণ মাসের বৃষ্টি টাপুর-টুপুর।
বন্ধু, তোরে সকাল-বিকেল খুঁজি
অন্তর দিয়ে তোরেই শুধু চাই,
বন্ধু, শুধু এই প্রার্থনা করি
প্রতি জনমেই তোরেই যেন পাই।