ছোটদের কথা
ছোটদের কথা
মাটির গড়া মূর্তি সাজায়
ঢাকের পিঠে ঘা,
শিশির ভেজা শিউলি নিয়ে
আসছে সবার মা।
বর্ষা শেষে নীল আকাশে
ভাসছে মেঘের ভেলা,
সাদা কাশের ফুল সাজিয়ে
সবুজ ধানের খেলা।
শরৎ এলে নতুন সাজে
উঠলো মেতে দেশ,
ছড়ায় সুবাস দিগ্বিদিকে
মনটা নাচে বেশ।
নতুন নতুন পোশাক পরে
শিশুর মুখে হাসি,
শরৎ তোমায় বরণ করি
তোমায় ভালোবাসি।