ছোটদের কথা
ছোটদের কথা
মন কেন উড়ু-উড়ু
চোখ কেন ডানা-ডানা,
আকাশেতে আর নেই
ঘোরাঘুরি মেঘ ছানা।
পড়া কেন ভুলি-ভুলি
চারিদিক দুলি-দুলি,
পুজো আসা গেটখানা
গেছে না-কি আজ খুলি?
চারিদিক কাশ-কাশ
শিউলির বাস-বাস,
কেউ বলে পুজো আসে
যেতে-যেতে কাশে চাস।
শুনে মন বাঁশি-বাঁশি
শালুকেরা হাসি-হাসি,
দুর্গা চলে এলো প্রায়
সবে খুশি যায় ভাসি।
চেয়ে থাকা ফাঁকে-ফাঁকে
পুজো আসে বাঁকে-বাঁকে,
পুজো শুরু ঢাকে আর
বেজে ওঠা বহু শাঁখে।