ছোটদের কথা
ছোটদের কথা
বিজ্ঞান কণিকা
পঃ বঃ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
‘এই যে আমরা ডিম খেয়ে ভ্রূণ হত্যা করছি, তার বেলা?’ সৌগতকে কিছুটা ঝাঁঝিয়েই বলল ঈশানী। সৌগত বলে বসল, ‘ডিম খাওয়ার সঙ্গে ভ্রূণ হত্যার আবার কী সম্পর্ক? এটা তো সামান্য একটা প্রাণিজ দ্রব্যমাত্র। তুই কি দুধ খাস না?’ ‘ওটা তো প্রাণীর মানে গরুর দেহে তৈরি একটা জলীয় oব্য মাত্র। গুলিয়ে দিস না। দুধে তো প্রাণ নেই। হ্যাঁ, মানছি বাছুরের জন্য তৈরি দুধে আমরা ভাগ বসাই।’ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলল ঈশানী।
সৌগতও ছেড়ে দেবার পাত্র নয়। সে বলল, ‘আরে কী মুশকিল! পোচ খেতে গিয়ে দেখিস না, ডিমের ভিতর খালি কুসুম আর অ্যালবুমিন? ওতে ভ্রূণ কোথায়?’
এবার ঈশানী বেশ রেগে গেল। সে পাল্টা দিল, ‘আরে বুদ্ধু, ভ্রূণ না থাকলে ডিম থেকে মুরগি ছানা বেরোবে কী করে?’ সৌগত এবার কিছুটা ব্যাকফুটে। সত্যিই তো ডিমে ভ্রূণ না থাকলে, মুরগি ছানাটা আসবে কোত্থেকে? সে একটা কিছু বলতে যাচিছল। এমন সময় সে প্রদীপ স্যারের গম্ভীর গলা শুনতে পেল—‘আমরা যে বাজারের ডিম খাই, সেটা অনিষিক্ত ডিম। এটা সৌগত তোমার জানা উচিত ছিল। তুমিও কি এটা জানো ঈশানী?’
ক্লাসের প্রথম বেঞ্চে বসে এই দুজনের উত্তপ্ত বাক্যালাপ স্যারের নজর এড়ায় নি। ক্লাসে ঢুকে সটান কখন যে ওদের পাশে দাঁড়িয়ে পড়েছেন, ওরা কেউই লক্ষ করে নি। প্রদীপ স্যার বলাই চাঁদ মেমোরিয়াল হাইস্কুলের জীবনবিজ্ঞানের মাস্টারমশাই। সৌগত ও ঈশানী এই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। ক্লাসে আরও তেতাল্লিশজন ছাত্র-ছাত্রী আছে। ইতিহাসের ক্লাসটার পরে সবাই এভাবেই পাশের বন্ধুদের সঙ্গে গল্প করছিল। রোজই যেমন করে আর কী!
প্রদীপ স্যার ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন। চক দিয়ে লিখলেন, ডিমের গঠন ও উপাদান। বললেন, ‘আজ যা পড়াব, ভেবেছিলাম, তা পরের দিন হবে। আজ ডিমের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। তোমাদের মনের অনেক প্রশ্নের উত্তর আশাকরি এর থেকে পেয়ে যাবে।’
‘প্রথমেই বলি, আমরা বাজার থেকে কিনে যে মুরগির ডিম খাই, সেটা পাখিটার দেহে প্রাকৃতিক উপায়ে তৈরি একটি কুসুম আচছাদিত ডিম্বাণু বা অনিষিক্ত ডিম। মুরগির দেহে প্রাকৃতিক উপায়ে ডিম তৈরি হওয়াটা বেশ জটিল ব্যাপার। একটা মুরগি ২৪-২৬ ঘণ্টা অন্তর একটি মাত্র ডিম পাড়ে। এক একটা ডিম শারীরবৃত্তীয় কয়েকটি ধাপ অতিক্রম করার পর পূর্ণতা পায়। আসলে একটা পূর্ণাঙ্গ ডিম হল ডিম্বাশয় নিঃসৃত ডিম্বাণু এবং তাকে ঘিরে থাকা জৈব উপাদানের কয়েকটি আস্তরণ। ডিম্বাণু (জননকোষ) সংবলিত কুসুমের বাইরের আস্তরণগুলো ‘ওভিডাক্ট’ নামের একটা সঙ্কোচন-প্রসারণশীল মাংসল অঙ্গে তৈরি হয়, যেটা দেখতে অনেকটা প্যাঁচানো নলের মতো আর লম্বায় প্রায় ২৬ ইঞ্চির মতো। ডিম্বাশয়ে থাকা ডিম্বাণুর সংখ্যা প্রায় চার হাজার। ক্রমান্বয়ে এরা ‘পরিণত’ হয় ও ডিম্বাশয় থেকে একে একে বের হয়। ডিম্বাণুর চারধারে, যকৃৎ থেকে রক্তের মাধ্যমে আসা কিছু জৈব যৌগের প্রলেপ পড়ে। স্নেহজাতীয় পদার্থ (ফ্যাট), প্রোটিন ও ভিটামিন সংবলিত কুসুম এইভাবেই তৈরি হয়, যা ডিম্বাণুকে খাদ্যের তথা পুষ্টির জোগান দিয়ে চলে। কুসুম আচছাদিত ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বেরিয়ে ‘ওভিডাক্ট’-এর খোলামুখে ঢুকে পড়ে। ডিমের কুসুমের বাইরের দিকে সাদা অংশের যে আস্তরণগুলো থাকে এবং ডিমের বাইরে যে খোলা থাকে, তা ‘ওভিডাক্টের’ বিভিন্ন অংশে সু¨র পদ্ধতিতে একে একে যুক্ত হয়। শারীরবৃত্তীয় এই জটিল প্রক্রিয়াটি একদিকে যেমন গভীর নিয়মানুবর্তিতায় বাঁধা, অন্যদিকে সময়নির্ভর। পুরো পদ্ধতিটি সম্পূর্ণ করতে লাগে প্রায় ২৫ ঘণ্টা।’
একনাগাড়ে কথাগুলো বলে স্যার এবার একটু থামলেন। সৌগতর দিকে তাকিয়ে বললেন, ‘এবার অনিষিক্ত ডিমের ভিতরটা একটু জেনে নেওয়া যাক।’ স্যার এবার ডিমের একটা ছবি আঁকলেন। এবং ভেতরের স্তরগুলো লেবেল করে দিলেন। বললেন, ‘ডিমের একেবারে ভিতরে রয়েছে চক্রাকারে কয়েকটি স্তরে তৈরি হওয়া কুসুম, যা রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য হলুদ বা কমলা রঙের হয়। প্রসঙ্গত বলি, বর্ণহীন কুসুমযুক্ত ডিমের পুষ্টিগুণ কিছুমাত্র কম নয়। আবার খাদ্যের উপাদানে (যেমন হলুদ রঙের ভুট্টা) কম-বেশি করে কুসুমের রঙকে প্রভাবিত করা যায়। কুসুমকে ঘিরে রেখেছে ভাইটেলাইন মেমব্রেন। এর ঠিক বাইরে রয়েছে ডিমের সাদা অংশ বা অ্যালবুমেন। অ্যালবুমেনকে ঢেকে রেখেছে ডিমের খোলা বা শেল। এটিরও তিনটি স্তর—ভেতরের শেল পর্দা, বাইরের শেল পর্দা ও সবচেয়ে বাইরের শক্ত শেল (যাকে আমরা সাধারণত খোলা বলি)।
স্যার বলে চললেন—‘খোলার বাইরে একটা পাতলা আস্তরণ থাকে (কিউটিকল)। ওভিডাক্টে ডিম তৈরির শেষ পর্যায়ে এটি যুক্ত হয়। এটা বাইরে থেকে ডিমের ওপর জীবাণু আক্রমণ প্রতিহত করতে যথেষ্ট ভাবেই সক্ষম। ডিমের দুটো প্রান্ত, একটা চওড়া ও অপরটা অপেক্ষাকৃত সরু। চওড়া দিকে, ভেতরের ও বাইরের শেল পর্দার মাঝে একটা ফাঁক লক্ষ্য করা যায়, যাকে ‘এয়ারসেল’ বলে। এটা একটা বায়বীয় স্তর। এর আকার বড় হওয়া মানে ডিমের গুণগতমান কম হওয়া। একটা বালবের সামনে ডিমকে ধরলে এয়ারসেল দেখা যায়।
ঈশানীকে হাত তুলে থাকতে দেখে বললেন, ‘বলো তোমার কী প্রশ্ন?’
ঈশানী বলল, ‘তা হলে ভ্রূণটা কোথায় গেল?’ তখন প্রদীপ স্যার একটু হেসে বললেন, ‘হ্যাঁ, এবার সেটাই তো বলতে যাচিছ।’ ‘এতক্ষণ আমরা অনিষিক্ত ডিমের ভিতরটা আলোচনা করছিলাম। এবার দেখে নেওয়া যাক, নিষিক্ত ডিম কেমন! মোরগ ও মুরগির মিলনের ফলে ডিমটি নিষিক্ত হলে, তার ভিতরকার গঠন হয় কিছুটা আলাদা রকমের। মোরগের স্পার্ম বা শুক্রাণু মুরগির ডিম্বাণুর মধ্যে প্রবেশ করাকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে। এটি ঘটে ওভিডাক্টের সামনের দিকের অংশ ইনফান্ডিবুলামে। এর ফলে ডিম্বাণুর মধ্যে কিছু কোষীয় পরিবর্তন লক্ষ করা যায়। মিওসিস পদ্ধতিতে কোষের বিভাজন ও জাইগোট তৈরি হয় এই সময়ে। এই কোষ বিভাজন বিষয়টা তোমরা আরও উঁচু ক্লাসে পড়বে। জাইগোটের কোষ বিভাজন শুরু হলেও সেটা মুরগি ছানার ভ্রূণ তৈরির পর্যায়ে যায় না। এর চারপাশটা ঘিরে ডিমের নানা স্তর তৈরি হয় আর পাঁচটা ডিমের (অনিষিক্ত) মত।’
তিনি বলে চললেন,—‘মুরগি ডিম পাড়ার পর, অনিষিক্ত ডিমটার মধ্যে আর কোনও পরিবর্তন না দেখা গেলেও, মুরগির ‘তা’ দেওয়ার ফলে অথবা ডিমটা ইনকুবেটরে রাখার ফলে নিষিক্ত ডিমের মধ্যে কোষীয় স্তরে পরিবর্তন ঘটে। মুরগি যদি নিষিক্ত ডিম পাড়ে তবে কেবলমাত্র অনুকূল পরিবেশ পেলেই সেটি পরিপূর্ণ ভ্রূণ তৈরিতে সক্ষম হয় এবং একুশ দিন পর সেই ডিমটা ফুটে মুরগি ছানা বের হয়। তাই গ্রামবাংলার উঠোনে চরে খাওয়া মুরগি বা ব্যাক ইয়ার্ড পোলট্রির ডিম যদি নিষিক্ত হয়েও থাকে, সেটা খেলে তাকে কখনই ভ্রূণহত্যা বলা যাবে না।
এবার স্যার ভ্রূণ সম্বলিত আর একটা ডিমের ছবি আঁকলেন এবং ভেতরের স্তরগুলো লেবেল করে দিলেন। বললেন, ‘একুশ দিনের ভ্রূণ বৃদ্ধিতে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্oতা বজায় থাকা ভীষণ জরুরি। ডিমের ভিতর এই সময় যে ভ্রূণ তৈরি হয়, তার চারধারে থাকে অ্যামনিওটিক ক্যাভিটি যাতে থাকে অ্যামনিওটিক ফ্লুইড। এর চারধারে থাকে অ্যালানটয়িক ফ্লুইড সম্বলিত ক্যাভিটি। ভ্রূণকে পুষ্টি জোগায় কুসুম বা এগ ইয়ক। আর বাইরের দিকে থাকে পর্দার মতো সেল মেমব্রেন এবং সবার বাইরে এগ শেল বা খোলাটা।
স্যার আরও বললেন, ‘ডিমের ভেতরকার গঠন ও উপাদানের জটিলতা থেকে একটা জিনিস পরিষ্কার যে, জানা না থাকলে, এদের ন্যূনতম ভিন্নতাই ব্যাপক অস্বাভাবিকতা বলে মনে হতে পারে। যেমন, খোলা, অ্যালবুমেন বা কুসুমের রঙ ও গঠন।
তৃতীয় বেঞ্চ থেকে অর্ণব বলল, ‘স্যার বিভিন্ন রঙের যে ডিম দেখতে পাই, এটা কেন?’ স্যার একটুও বিরক্ত না হয়ে বললেন, ‘খুব ভালো প্রশ্ন করেছো। সাদা, লালচে, বাদামী, ধূসর—বিভিন্ন রঙের ডিম বাজারে দেখতে পাওয়া যায়। খোলার রঙ সাদা, বাদামি না ছোপ-ছোপ হবে, তা নির্ভর করে মুরগিটির জাতের (ব্রিডের) ওপর। কুসুমের রঙ নির্ভর করে উপস্থিত রঞ্জক পদার্থের পরিমাপের ওপর। ডিম-খোলা-পাতলা বা মোটা হবে, তা অনেক সময়েই নির্ভর করে মুরগির বয়স, উৎপাদনচক্রের প্রথমদিকের না পরের দিকে ডিমটি উৎপন্ন হয়েছে, তার ওপর। তবে ভেতরকার প্রোটিনের পারস্পরিক বিন্যাসের তারতম্য অ্যালবুমেনের ঘনত্বের তারতম্য ঘটাতে পারে। সাদা অংশটি কখনও বেশি থকথকে দেখায়। আবার সঠিকভাবে সংরক্ষণের অভাবে ডিমের মধ্যেকার জলের ভাগ কমে গেলে, ভেতরটা প্লাস্টিকের মতো খসখসে হয়ে যায়।
প্লাস্টিক শব্দটা শুনে ঈশানীর পাশে বসা তহমিনা দাঁড়িয়ে উঠে বলল, ‘স্যার প্লাস্টিক ডিম ব্যাপারটা কী?’ স্যার বেশ উৎসাহ নিয়ে বললেন, ‘ঠিকই বলেছ, ডিম নিয়ে আলোচনায় প্লাস্টিক ডিমের প্রসঙ্গ তো আসবেই।’
স্যার বললেন, ‘কৃত্রিম ডিমকে অনেকে বলছেন প্লাস্টিক ডিম। শোনা যাচেছ, সোডিয়াম আলজিনেট, জিলেটিন, গ্লুকোল্যাকটোন, ক্যালসিয়াম ক্লোরাইড, বেনজোয়িক অ্যাসিডের মতো ক্ষতিকারক রাসায়নিককে কাজে লাগিয়ে কৃত্রিম ডিম তৈরি করা যাচেছ। যদিও প্রাকৃতিক উপায়ে তৈরি ডিমের যে একটি জটিল এবং না¨নিক সৌ¨র্য আছে, তার ধারেকাছে এই কৃত্রিম ডিম পৌঁছতে পারেনি। প্লাস্টিক ডিম নামকরণে ভ্রান্তি রয়েছে। প্লাস্টিক অর্থাৎ জৈব পলিমার-এর উপাদান- পলিইথিলিন, পলি-প্রোপাইলিন, পলি-স্টাইরিন বা পলি-ভিনাইল ক্লোরাইড এই ধরনের কৃত্রিম ডিমের উপাদানে অনুপস্থিত। তবে সুখের কথা, আজ পর্যন্ত এ রাজ্যে তথা ভারতবর্ষের কোথাও এ ধরনের ডিমের অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর পর আমাদের রাজ্যে গুজব ছড়ালেও সন্দেহজনক ডিমগুলো যে প্লাস্টিক (কৃত্রিম) ডিম নয়, তা গবেষণাগারের পরীক্ষায় প্রমাণিত হয়েছে।’
ক্লাসের শেষ বেঞ্চে বসা তৌসিফ অর্ণবকে ফিসফিস করে কী যেন একটা বলছিল। সেটা প্রদীপ স্যারের নজর এড়ায়নি। তিনি তৌসিফকে বললেন, ‘আরে তুমি যেটা অর্ণবকে বলছিলে আমায় সেটা নির্ভয়ে বলতে পারো।’ তৌসিফ বেশ অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে বলল, ‘স্যার আমি ডিম খেতে খুব ভালোবাসি। রোজ দিলে রোজ খেয়ে নেব। মা খালি বলে, এত ডিম খাওয়া ঠিক না, এলার্জি হবে।’
স্যার মৃদু হেসে বললেন, ‘ডিম খেয়ে তোমার গায়ে এলার্জির উপসর্গ যখন দেখা যায়নি, তখন তুমি নির্ভয়ে ডিম খেতে পারো।’ তিনি আরও বললেন, ‘ডিমের যে বিস্তর খাদ্যগুণ আছে, এটা আমরা সবাই জানি। ৫৮-৬০ গ্রাম ওজনের মুরগির ডিম থেকে প্রায় ৭ গ্রাম প্রোটিন পাওয়া যায়। সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট, ভিটামিন-সি বাদে সমস্ত রকম ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, কোলিন—কী নেই ডিমে! বস্তুত ডিম হল একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। ডিমের সাদা অংশ ‘অ্যালবুমেন’-এ রয়েছে প্রচুর প্রোটিন; রয়েছে ‘অ্যালবুমিন’, ‘মিউকোপ্রোটিন’ এবং ‘গ্লোবিউলিন’। কার্বোহাইড্রেট রয়েছে সামান্যই। ফ্যাট প্রায় নেই বললেই চলে। অ্যালবুমিন নামক প্রোটিনটিই অ্যালবুমেন-এ সবচেয়ে বেশি থাকে। প্রোটিন ছাড়াও রয়েছে ‘নিয়াসিন’, ‘রাইবোফ্ল্যাবিন’-র মতো প্রয়োজনীয় ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিনের মতো মৌল। ডিমের কুসুম অংশে রয়েছে প্রচুর প্রোটিন, ফ্যাট (স্নেহ পদার্থ) ও কোলেস্টেরল। সঙ্গে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-ডি, ভিটামিন-ই, থায়ামিন, রাইবোফ্ল্যাবিন এবং ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপারের মতো প্রয়োজনীয় উপাদান।
একথা বলার পর স্যার একটু থেমে তৌসিফের দিকে তাকিয়ে বললেন, ‘এই বয়সে রোজ একটা করে ডিম খাওয়া দরকার। ডিমের প্রোটিনে ‘মিথিওনিন’, ‘সিসটিন’, ‘ট্রিপটোফ্যান’ নামক এমন কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে, যা সোয়াবিন বা রাজমা-র মতো উদ্ভিজ প্রোটিনে নেই। এই প্রয়োজনীয় (এসেনশিয়াল) অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের মাংসপেশি তৈরি ও অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য ভীষণ দরকারি। মাকে বলবে, স্যার ডিমের খাদ্যগুণ নিয়ে বলতে গিয়ে এটা বলেছেন।’
এই সময়ে ঢং ঢং করে খগেনদার ঘণ্টা বেজে উঠল। স্যার ডাস্টার দিয়ে বোর্ডটা মুছতে শুরু করলেন। ‘থার্ড পিরিয়ডটা আজ তোর জন্য ডিমের ক্লাস হয়ে গেল’, চাপা স্বরে বলল সৌগত। ঈশানীর ঠোঁটে তৃপ্তির হাসি, বলল—‘উপরি পাওনা হল, বল।’ পাশ থেকে স্নেহা বলল, ‘যাক্, এবার পুজোতে এগরোলটা নিশ্চিন্তে খাওয়া