ছোটদের কথা
ছোটদের কথা
শরত বেলা মিলন মেলা
সবাই নতুন বেশে,
হাঁক শোনা যায় ঢ্যাং কুড় কুড়
মা আসবেন হেসে।
শরত মায়া হিমের ছায়া
খুশিতে কাঁপে বন,
ঘুমটা ভাঙে পাখির ডাকে
ভরে প্রীতির মন।
শরত রবি রূপের ছবি
ছুটি ছুটির খেলা,
নীল আকাশে ওই ভেসে যায়
শুভ্র মেঘের ভেলা।
শরত হাসি দীপের রাশি
সুখের ঘরেই সুখ,
দুখের ঘরে খিদের জ্বালা
কাঁদছে মায়ের বুক।