ছোটদের কথা
ছোটদের কথা
নীল আকাশে ভাসছে কেমন সাদা মেঘের ভেলা
মাঝে মাঝে কালো মেঘের সাথে রোদের খেলা।
মাঠে মাঠে কাশ ফুলেরা হাওয়ায় দোলায় মাথা
শিউলিতলায় ফুল কুড়িয়ে চলছে মালা গাঁথা।
বাতাস যেন বলছে ডেকে, আসছে এবার উমা
নতুন পোশাক পরবে বলে নাচছে রাজু ঝুমা।
তবে আবার ছেলে-মেয়ে গরিব ঘরের যারা
শুকনো মুখে এদিক সেদিক ঘুরে বেড়ায় তারা!
ছোটো ছোটো ছেলে-মেয়ে ছুটছে কুমোর পাড়া,
কুমোর পাড়ার ঘরে ঘরে পড়ে গেছে সাড়া!
সবাই এখন গুনছে যেন আর ক-টা দিন বাকি
ঢাকের আওয়াজ শুনতে পেলে? মহড়া দেয় ঢাকি।