ছোটদের কথা
ছোটদের কথা
যেই বলেছি ঘূর্ণি,
অমনি দেখি, সামনে আমার
নদীটা, নাম-চূর্ণী।
যেই না দেখি বিকেল-মেঘে
অস্ত-আলোর বাহার,
ঠিক তখনই সামনে আমার
মুকুটমণি পাহাড়।
সাঁঝ নামলে তুলসী তলায়
প্রদীপ যখন জ্বলে,
জোনাকিরাও জ্বালিয়ে আলো
উড়ছে দলে-দলে।
যেই বলেছি রাতের কথা,
শেয়াল ওঠে ডেকে,
ভয়ে মায়ের কাছে পালাই—
মুড়ির বাটি রেখে।
সকাল বেলায় পুব আকাশে
সূর্য যখন, রঙে,
রাতের ঘুমটা ভাঙ্গে।