ছোটদের কথা
ছোটদের কথা
হাতে খড়ি
শহিদ শিবশংকর সেবা সদনে স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগার আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিনজনের প্রবন্ধ দেওয়া হল।
দশম শ্রেণি, বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়, ৩য়
মানব সভ্যতার সূচনা থেকে আজ পর্যন্ত মানুষের অর্জিত জ্ঞান, বিজ্ঞান, চেতনা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম হলো বই। বই মানুষের পরম বন্ধু এবং অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ রক্ষাকারী এক অদৃশ্য সেতু। মানুষের মনের যাবতীয় মলিনতা দূর করে সুস্থ ও সু¨র চিন্তা জাগিয়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই।
বই পড়ার আনন্দ : বই পড়ার আনন্দ অন্যান্য যেকোনো আনন্দের চেয়ে আলাদা। কোনো ঘটনার আনন্দ বা মুহূর্তের আনন্দ ক্ষণস্থায়ী হতে পারে। কিন্তু একটি ভালো বই পড়ার আন¨ যা ভাষায় প্রকাশ করার মতো নয় এবং তা আমাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
(ক) কল্পনার জগতে বিচরণ : বই পড়ার সময় পাঠক কেবল শব্দ পড়ে না বরং নিজের মনে আলাদা এক জগৎ তৈরী করে, যা তাকে মুহূর্তের মধ্যেই চেনা পৃথিবী থেকে অন্য ভুবনে নিয়ে যায়।
(খ) মানসিক তৃপ্তি : বই পড়লে আমাদের মনের সংকীর্ণতা দূর হয় এবং অদ্ভুত এক শান্তি পাওয়া যায়। বই পড়ার মাধ্যমে আমরা একাকীত্ব দূর করতে পারি।
(গ) সহানুভূতির জন্ম : বইয়ের চরিত্রের সুখ- দুঃখ, আনন্দ-বেদনার সাথে যখন পাঠক নিজেকে মিলিয়ে নেয়, তখন তার মধ্যে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির জন্ম হয়। এই নিঃস্বার্থ আনন্দ মানুষকে ভিতর থেকে সমৃদ্ধ করে।
বই পড়ার প্রয়োজনীয়তা : একটি সভ্য ও প্রগতিশীল সমাজ গঠনে বই পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি কেবল পরীক্ষা পাস বা ডিগ্রি অর্জনের মাধ্যম নয় বরং প্রকৃত মানুষ হয়ে ওঠার প্রধান চাবিকাঠি।
(ক) জ্ঞান ও চেতনার বিকাশ : বই হল জ্ঞানের অন্তহীন ভাণ্ডার। যে কোনো বিষয়ের অথবা গল্পের বই মানুষের জানার পরিধিকে বিস্তূত করে। বই পড়ার মাধ্যমে আমরা ঘরে বসেই দেশ-বিদেশের আধুনিক ও প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারি।
(খ) ভাষার দক্ষতা ও প্রকাশভঙ্গি : নিয়মিত বই পড়লে আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। এটি বাক্য গঠন, ব্যাকরণ, শুদ্ধ উচ্চারণ এবং সঠিক বানানের ধারণা তৈরী করে। এর ফলে আমাদের কথা বলার ও লেখার মান উন্নত হয়।
(গ) চিন্তাশক্তি বাড়ানো : টেলিভিশনে বা মোবাইলে কোনো ভিডিও দেখলে আমাদের চিন্তাশক্তি কাজে লাগাতে হয় না। কিন্তু বই পড়ার সময় আমাদের মনকে ছবি কল্পনা করতে হয়, এতে আমাদের চিন্তাশক্তি ও বুদ্ধি বাড়ে।
(ঘ) চরিত্র গঠন ও নৈতিকতা : মহৎ মনীষিদের জীবনী বা নীতিশিক্ষামূলক বই পড়লে আমাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়। আমাদের কোনটি ঠিক বা ভুল, কোনটি ভালো বা মন্দ¨ সেটি বিচার করার ক্ষমতা তৈরী হয়।
(ঙ) মানসিক চাপ দূরীকরণ : আধুনিক জীবনের ব্যস্ততার পর মনকে হালকা করতে ও অবসাদ দূর করতে বই পড়া একটি ভালো উপায়। বই পড়লে আমাদের মানসিক চাপ ও ক্লান্তি দূর হয়।
উপসংহার : আজকাল আমরা আধুনিকতার নামে বই পড়া ছেড়ে মোবাইল বা কম্পিউটার স্ক্রীনে বেশি সময় কাটাই। কিন্তু মনে রাখতে হবে, প্রযুক্তির সাময়িক বিনোদন কখনোই ভালো বই পড়ার বিকল্প হতে পারে না। একটি প্রগতিশীল ও আলোকিত সমাজ গড়ে তুলতে আমাদের বইয়ের পাতায় ফিরে আসতেই হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যত প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করা। কবির ভাষায় তারই প্রতিধ্বনি শুনি--
‘‘বিশাল বিশ্বের আয়োজন;
মোর মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তার এক কোন।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে—’’