ছোটদের কথা
ছোটদের কথা
বাংলা ভাষা গর্ব আমার
বাংলা তোমারও ভাষা,
আজ এ-ভাষা মহাসংকটে
ভাঙছে গর্ব, আশা!
জগৎ জুড়ে এমন ভাষা
কোথাও কি আর পাবে!
নিজের দোষে, নিজের ভুলে
কেন সে হারিয়ে যাবে?
এমন মধুর মায়ের ভাষা
আগলে রেখেছি বুকে,
দু’বাংলায় কবিতায় গানে
আজও ফেরে মুখে মুখে,
বহুকাল ধরে রক্ত ঝড়িয়ে
রেখেছি ভাষার মান,
এ-ভাষা মহাসংকটে আজ
কেঁদে ওঠে মন-প্রাণ।