ছোটদের কথা
ছোটদের কথা
আসছে পুজো সবায় দেখি
আনন্দেতে মাতে
বাচ্চা শিশু বুড়ো সবার
বেলুন হাতে হাতে
দোকানেতে ভিড় জমেছে
জামা জুতো কেনায়
কেউ বা দেখি ডুবে যাচেছ
ধার, ঋণ ও দেনায়
কান পাতলে চারিদিকে
শব্দ শুনি ঢাকের
কেউ বা দেখি কাটছে টিকিট
দূরে কিংবা কাছের
কুমোরের ব্যস্ত দেখি
দুর্গা ঠাকুর গড়ায়
মাঠে মাঠে কাশের মুখে
কে যে হাসি ছড়ায়
স্কুল কলেজের র্দজা
গুলোয় বিরাট তালা ঝোলে
সবায় দেখি ভীষণ খুশি
মা আসবেন বোলে।