ছোটদের কথা
ছোটদের কথা
রাজস্থানের কোন একটি শহরে একজন রাজার দরবারে অনেক অনেক দিন আগে একটি ঘটনা ঘটেছিল। সেই রাজা যেকোনো রাজপুত রাজার মত সুদেহী, উজ্জ্বল গৌরবর্ণ দেহ, তীক্ষ্ণ নাসিকা ও উজ্জ্বল চক্ষের অধিকারী ছিলেন। এছাড়াও সেই রাজা ছিলেন বন্ধু বৎসল এবং এক উদার মনের অধিকারী। তাঁর এক জাঠ বন্ধু তাঁর কাছে বেড়াতে এসেছিলেন। রাজপুত রাজা তাঁকে যথেষ্ট আদর যত্ন করলেন তাই নয়— তিনি রাজসভায় তাঁকে তাঁর পাশে আসন দিয়ে বসালেন। রাজসভায় রাজার পরিবার এবং কয়েকজন আগন্তুক রাজার নানা গুণগান করে গান, কবিতা এবং নাতিদীর্ঘ প্রবন্ধ শোনাতেন। রাজার সঙ্গে রাজার বন্ধুও এই প্রশংসামূলক গান, কবিতা, প্রবন্ধ খুব উপভোগ করছিলেন। বন্ধুর এ ধরণের অভিব্যক্তি রাজাকে অত্যন্ত প্রীত করেছিল। রাজা বন্ধুকে আরও আনন্দ দেবার জন্য রাজস্থানের বিখ্যাত দড়া-বাজিকরদের (অ্যাক্রোব্যাট)-এক সন্ধ্যায় আমন্ত্রণ জানালেন। রাজ্যের বিখ্যাত সব দড়া-বাজিকররা তাঁদের বিখ্যাত সব খেলা নিয়ে উপস্থিত হলেন রাজ-দরবারে। অনেকে শুধু মাথা দিয়ে হেঁটে সারা সভাটা পরিক্রমা করল। একজন একটা লম্বা বাঁশকে দুহাতে ধরলে অন্যজন সেই বাঁশ বেয়ে তুরতুর করে বাঁশের ওপর উঠল। এছাড়া আরও নানা ধরণের দড়ির উপর কসরৎ দেখাল দড়া-বাজিকররা। তাদের কসরৎ দেখে রাজাতো খুশি হলেনই—আরও খুশি হলেন তাঁর বন্ধু। রাজা দড়া বাজিকরদের বেশ কিছু টাকা-পয়সা—অল্প স্বল্প কিছু সোনা উপহার দিলেন। উৎফুল্ল দড়া-বাজিকরেরা খুশি মনে গল্পগুজব করা শুরু করেছিল। এমন কী একজন দড়া বাজিকর রাজার বন্ধুর সামনে মুখোমুখি হয়ে বলতে শুরু করল—আমাদের মত দক্ষ দড়া-বাজিকর সারা ভারতবর্ষে কোথাও পাবে না। রাজা যে আমাদের পুরস্কার দিয়েছেন তা আমাদের গুণ বিচার করেই—রাজা তখন কী একটা কাজে সিংহাসন ছেড়ে রাজপ্রাসাদের ভিতরে গিয়েছিলেন—তাঁর বন্ধুর দড়া-বাজিকরের এবংবিধ আস্ফালন মোটেই ভাল লাগল না। তিনি বললেন, ‘‘ঠিক আছে আজ থেকে এক বছরের মধ্যে এমন বাজিকরকে তার যাদু নিয়ে তোমাদের সামনে দাঁড় করাব যে তোমরা মুখ লুকাবার জায়গা পাবেনা।’’ দড়া-বাজিকর মুখে লম্ফ ঝম্প করলেও রাজার বন্ধুর এমন কথায় একটু থিতিয়ে গেলেন—বললেন ‘‘ঠিক আছে—আজ থেকে ঠিক এক বছরের মাথায় আপনি আপনার কেরামতি দেখাবেন আর যোগ্য ব্যক্তিরা অবশ্যই বিচার করে বলবেন যে কে শ্রেষ্ঠ বা কার যাদু সবার সেরা।’’
দিন যায়—রাজার বন্ধু দিন কয়েক রাজার সঙ্গে কাটাবার পর বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। রাজা বন্ধুকে হাসিমুখে বিদায় জানালেন—রহস্য করে জানালেন যে ভাল লাগলে তিনি যেন আবার আসেন। রাজার বন্ধু জানালেন—তাঁর খুবই ভাল লেগেছে— তিনি রাজার রাজত্বে বেড়াতে আসতে খুবই পছন্দ করবেন কিন্তু মনে মনে ভাবছিলেন যে কিভাবে দড়া-বাজিকরকে দেওয়া চ্যালেঞ্জের মোকাবিলা করবেন।
বন্ধু রাজার থেকে আর একবার বিদায় নিয়ে বন্ধু নিজের দেশে গেলেন। বন্ধু দেশে গিয়ে একটা জমি খুব ভালভাবে চাষ করালেন। দেখে শুনে মাটি পছন্দ হলে তিনি তরমুজের বীজ পুতে দিলেন। বন্ধুর মনে আর দেরী সয় না—প্রতিদিন তিনি তাঁর জমিতে গিয়ে দেখেন গাছ বেরল নাকি—কিন্তু দিন কয়েক কেটে গেল—কোন গাছেরই অঙ্কুরোদ্গম লক্ষ্য করা গেল না—সাতদিনের দিন একটা বীজ ফুটে অঙ্কুরোদ্গম দেখা গেল—সেদিন আর বন্ধুর আন¨ দেখে কে? ধীরে ধীরে সব বীজগুলিরই অঙ্কুরোদ্গম হল। বন্ধু দেখে বুঝলেন বীজগুলি খুব ঘন ঘন লাগানো হয়ে গেছে তাই তিনি কিছু অঙ্কুরোদ্গত চারাগাছ তুলে ফেলে দিলেন। বন্ধু রোজ জমিতে যান আর চারাগাছ গুলো দেখেন আর মনে মনে কী যেন ফন্দি আঁটেন। আস্তে আস্তে গাছগুলো অনেক লতা মেলল। বন্ধু তবু রোজ গাছে কী যেন দেখেন আর দেখতে না পেয়ে কিছুটা হতাশ হয়ে বাড়ি ফিরে যান। কিছুদিন পর তরমুজ লতাগুলিতে সাদা সাদা ফুল দেখা দিল। তখন বন্ধুর আনন্দ আর দেখে কে? এখন তার শুধু অপেক্ষা কবে ফুলগুলি ফল সহ ধরবে! ধীরে ধীরে ছোট ছোট ফল দেখা দিল লতাগুলিতে। তখন আর বন্ধুর আনন্দ দেখে কে? উৎফুল্ল মনে তিনি বেশ কয়েকটি মাটির হাঁড়ি যোগাড়ে নেমে পড়লেন। কালো গা চকচকে কয়েকটি হাঁড়ি যোগাড় করে তিনি রেখে দিলেন। দিনে দিনে গাছে ধরা তরমুজগুলি কুলের আকার ধারণ করল। তখন আর বন্ধুর আহ্লাদ দেখে কে? তিনি কয়েকটি তরমুজের জালিকে হাঁড়ির ভিতর রেখে প্রসন্ন মনে বাড়ি ফিরে গেলেন। কয়েকদিন পর পর বন্ধু এসে দেখেন কতটা বড় হল তরমুজ। মাস খানেকের মধ্যে তরমুজ প্রায় হাঁড়ির আকার ধারণ করল। সমগ্র হাঁড়ি জুড়ে তরমুজ তার আকৃতি ধারণ করায় সেটি কেটে হাঁড়ি সমেত ঘরে তুলে রাখলেন। রাজাকে খবর পাঠালেন, ‘‘বন্ধু—আমি যাচিছ তোমার বাড়ি’’। রাজা তো উদার হৃদয়, তিনি সব সময় কোন না কোন অতিথির উপস্থিতি পছন্দ করতেন। কাজেই রাজার অনুমতি পেতেই তিনি তাঁর তরমুজ সমেত হাঁড়িকে সু¨রভাবে কাপড়ে মুড়ে নিয়ে বন্ধু রাজার রাজত্বে গিয়ে উপস্থিত হলেন। বন্ধুর কথামত সেদিনই সন্ধ্যায় রাজা দড়া-বাজিকরদের আমন্ত্রণ জানালেন। একবেলার নোটিশে কোনো বাজিকর উপস্থিত না হলেও—চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে বাজিকর তিনি উপস্থিত ছিলেন। বন্ধুর মনে আন¨ আর ধরে না—তিনি রাজার সামনে সেই বাজিকরের হাতে হাঁড়ি সমেত তরমুজ তুলে দিয়ে বললেন—হাঁড়িটা না ভেঙ্গে ভিতরের ফলটিকে বের করে আনতে। কিন্তু সেই চ্যালেঞ্জ জানানো বাজিকর তো দূরস্থান—কোন দড়া- বাজিকরই পারলেন না। রাজা মনে মনে তাঁর দড়া- বাজিকরদের অপারগতায় রেগে যাচ্ছিলেন ঠিকই কিন্তু বন্ধুর কথা ভেবে পরক্ষণেই আনন্দিত হয়ে উঠছিলেন। রাজা এবং সভায় উপস্থিত গুণীজনরা বন্ধুকে সেরা ঘোষণা করলে—সেদিনের মত সভা স্থগিত করা হল। দড়া-বাজিকররা এবার খালি হাতেই ঘরে গেল, কোন পারিতোষিক ছাড়াই।