ছোটদের কথা
হোম
সূচি
কাক ওড়ে
দোরে দোরে
যেই হয় ভোর,
কূজনের
সুর ভোরে
বড় সুমধুর!
মউমাছি
ফুলে ফুলে
গুনগুন গায়,
মধু খেতে--
পরাগ মাখায়।
তাই ফুল
ফল হয়ে
গাছে গাছে ঝুলে—
ঝিরি ঝিরি
বাতাসেতে
দোল দোল দোলে॥