ছোটদের কথা
ছোটদের কথা
অলস আসন দাও ফেলে, বিনাশের যত মূল;
চলার পথে আনে কাঁটা ফোটেনা জীবন-ফুল।
হিংসার বুকে হানো আঘাত প্রেম দাও জনে জনে,
সত্য হোক ব্রত সবার সাধনা এই জীবনে।
প্রেমের তিলক দাও ভালে গাও সেই শুভ গান,
আপন ও পর ভুলে এক সাথে বেঁধে নাও যত প্রাণ।
ধূপের মতো গন্ধ তোমার ছড়াও দিগন্তে,
ফুলের মতো যাও ছড়িয়ে কাজের অন্তে।
চেষ্টা করো সফল হতে সত্যের মাঝে জয়,
মিথ্যার হোক চির পরাজয় সত্যের নাই ভয়।
কালের বুকে জ্বেলে দিয়ো প্রফুল্ল দীপ শিখা,
অসার ছোট জীবন যেন ইতিহাসে হয় লিখা।