ছোটদের কথা
হোম
সূচি
আমরা দুটি বোন
গাই শিবের ভজন
ঠাকমা গেল ঘুরতে কাশী
করব কী এখন!
কাশীর থেকে এসে
ঠাকমা বলে হেসে,
তোদের ছেড়ে থাকব কী রে
টিকল না রে মন!
আমাদের কে পায়
মাতব রে খেলায়
সুযোগ পেলেই ঠাকমার কোলে
উঠব রে এখন!