ছোটদের কথা
ছোটদের কথা
প্রকৃতি মায়ের মিষ্টি মেয়ে বসুন্ধরা
গাছগাছালি পাখপাখালি নিয়ে
তার আদিম সংসার।
শিক্ষিত অথচ অশিক্ষিত মানুষেরা
লোভ আর আগ্রাসন নিয়ে
অরণ্য কেটে কংক্রিটে ঢাকলো।
বিহঙ্গকুল তবে কোথায় যাবে?
পরিবেশের প্রভাবে
আজ বসুন্ধরার জ্বর।
যত্র তত্র পলিথিন, বাতাসে দূষণ
মানব সভ্যতা কী তবে শেষ হয়ে যাবে?
পরের প্রজন্মের কাছে
আমাদের দায়বদ্ধতা নেই?
নেই বিবেক দংশন?
সমাধান আছে নাকি?
একমাত্র সমাধান বৃক্ষরোপণ আর
মাটির টানে ফিরে চলা।
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে— রবীন্দ্রনাথ