ছোটদের কথা
ছোটদের কথা
গরমে প্রাণ ওষ্ঠাগত
ঘাম জমেছে ঘাড়ে
সন্ধ্যে তখন নামল বলে
বসলাম পুকুর পাড়ে।
কানে এলো কথার আওয়াজ
জলের ভিতর থেকে
হচেছ মিটিং জলপুরীতে
আছে দেখি কে কে!
জলঢ়োঁড়া, মাছ, শামুক ঝিনুক
ব্যাঙও দেখি বসে
মানুষের সব কর্মকাণ্ডে
ফুটছে ওরা রোষে।
পুকুর জলে ভাসতে দেখি
ফুল পাতা আর কন্দ
সেসব পচে দূষণ ছড়ায়
করুক এসব বন্ধ।
আমাদেরও জীবন আছে
সেটা বুঝবে কবে?
এমন ভাবে চললে পরে
ওরাও ধ্বংস হবে!