ছোটদের কথা
ছোটদের কথা
রবিমামা রেগে আগুন
এমন দাপট তার,
পুড়িয়ে সে করবে যেন
সবকিছু ছারখার!
আগে এমন চরম গরম
কেউ কি দেখেছে?
আগে সবাই গাছের ছায়া
গায়ে মেখেছে।
পুকুর পাড়ে গাছের সারি
ছায়া পড়ত জলে,
পুকুরের জল থাকত শীতল
দাদু দিদা বলে।
গরম থেকে বাঁচতে গেলে
গাছ বসাতে হবে।
মানুষ, কত পাখি, পোকা
আরাম পাবে তবে।