ছোটদের কথা
ছোটদের কথা
নদীর পাশে পাতায় ঢাকা
ছোট্ট একটা বাড়ি,
ধুকধুকিয়ে ঢলতে গেছে
থমকে আছে গাড়ি।
বলছে বাড়ি রাস্তা ছাড়ো
চলতে হবে দূরে,
রাজমিস্তিরি হব এবার
ঢাকা ও রংপুরে।
বলতে পার ব্যস্ত ভীষণ
বলছি আমি তাই,
তোমার সঙ্গে কথা বলার
সময় আমার নাই।
বলছে গাড়ি থামো থামো
কোথায় পায়ে বুট,
জুতো ছাড়া যাবে কোথায়
বলছ যা ঝুটমুট্।
ঝড়টা তখন উঠল এমন
রাস্তা হল ফাঁকা,
উড়তে উড়তে ছোট্ট বাড়ি
পৌঁছে গেল ঢাকা।